চলনবিলের মানসকন্যা সিংড়া উপজেলা নাটোর জেলার অন্যতম প্রাচীন থানা। বেশ কিছুদিন পূর্বে চলনবিল তথা সমগ্র সিংড়া উপজেলাই জলমগ্ন থাকত, উপজেলার তিন চতুর্থাংশ সারা বছর জলমগ্ন থাকত। প্রফেসর আব্দুল হামিদ টি, কে রচিত “চলনবিলের ইতিকথা” নামক গ্রন্থ হতে জানা যায় এখানে জলদস্যুদের আস্তানা ছিল।
চলনবিলের বিশাল জলাশয়ে বিভিন্ন প্রজাতির জলজ উদ্ভিদ জন্মাতো, যেমনঃ- শাপলা, পদ্ম, নলখাগড়া ও হোগলা ইত্যাদি। আরেক ধরনের জলজ উদ্ভিদ জন্মাতো যার ফল ত্রিভুজাকৃতির, যা পানিফল নামে পরিচিত। মোঘল বাদশাহ আকবরের রাজত্বের সময় পূর্বাঞ্চল হতে কর আদায়ে চলনবিলের মধ্যদিয়ে নৌযানের
সিংড়া উপজেলা নাটোর জেলার অন্তর্গত এবং জেলার পশ্চিমাংশে অবস্থিত। এর মোট আয়তন প্রায় ৫২৮.৪৬ বর্গ কিলোমিটার। এ উপজেলার মোট ১২টি ইউনিয়নে ৪৪৯ টি মৌজায় ৪৩৯ টি গ্রাম রয়েছে। উপজেলাটি প্রায় ২৪০ ৩০র্ ও ২৪০ ৭০র্ উত্তর অক্ষাংশ এবং ৮৯০ ১০র্ ও ৮৯০ ৩০র্ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত।

মো: রেজাউল মাকছুদ জাহেদী
সচিব
স্থানীয় সরকার বিভাগ
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
প্রশাসক
সিংড়া পৌরসভা, নাটোর ও
উপজেলা নির্বাহী অফিসার
সিংড়া, নাটোর।
Mobile : 01762692114
Phone (Office) : 025888-75802
Email : unosingra@mopa.gov.bd
Batch (BCS) : 37
বর্তমান পৌর পরিষদ দায়িত্ব গ্রহণের পর বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বেহাল অবস্থা পরিলক্ষিত হয়। ময়লা বহনকারী একটি মাত্র গার্বেজ ট্রাক চালু ছিল। বাকী গাড়িসমূহ বিনা সংস্কারে অকেজো অবস্থায় ছিল।সুইপারগণ নিয়মিত ময়লা পরিষ্কার করতো না, কারণ তাদের মধ্যে বেতন নিয়ে অসন্তোষ ছিল। বর্তমান পৌর পরিষদ দায়িত্ব গ্রহণের সাথে সাথে পরিচ্ছন্নতা কর্মীদের বেতন বৃদ্ধি করে তাদের পোশাক দেয়া হয়।
Name of The project: Construction of Submersible road at Singra Shoilmari to Ningoin Notun para in Singra Municipality.
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় সিংড়া পৌরসভায় ২টি নতুন পাম্প হাউজ নির্মান করা হয়েছে, যার একটি শোলাকুড়ায় এবং অপরটি দমদমা প্রাথমিক বিদ্যালয়ের নিকট অবস্থিত। এছাড়া, প্রায় ১০ কিলোমিটার নতুন পাইপ লাইন স্থাপন করা হয়েছে এই সময়কালে।
লক্ষ্য ও উদ্দেশ্য:
আজ থেকে ৩০ বৎসর পূর্বে এই ক্যানেলটি ছিল একটি বহমান জলাধার যার একটি মাথা সরাসরি চলনবিলের সাথে সংযুক্ত ছিল। একটি শহরের মধ্যে যে কোন জলাশয় সেই এলাকার শুধুমাত্র সৌন্দর্যই বহন করে না, বরং বায়ুমন্ডলকে শীতল রাখাসহ ইকো-সিস্টেম কে ঠিক রাখে। কিন্তু, ক্যানেলটিতে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলতে ফেলতে এবং ক্যানেলের জায়গা দখল করতে করতে এর সৌন্দর্য এবং ইকো-সিস্টেম পুরোপুরি ধ্বংসের মুখে।